বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯
বাগেরহাটে যৌতুকের দাবিতে স্ত্রী সেলিমা বেগমকে হত্যার দায়ে স্বামী এবারত আলীকে মৃত্যুদণ্ড (ফাঁসি) দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়।

আজ রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম সাইফুল ইসলাম এ রায় দেন। এসময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আলী বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত হাসেম শেখের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে পারিবারিক কলহের জেরে  ২০০২ সালের ৯ ডিসেম্বর রাতে নিজ ঘরে স্ত্রী সেলিমাকে কয়েক দফা মারপিট করেন তার স্বামী আলী। পরের দিন ১০ ডিসেম্বর ভোরে সেলিমার মৃত্যু হয়। ওইদিন বিকেলে নিহত সেলিমার বাবা রুস্তুম আলী বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় আলীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০০৩ সালের ৭ এপ্রিল আলীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। প্রায় ১৭ বছর পরে মামলায় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) মো. ছিদ্দিকুর রহমান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765