শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




বাগেরহাটে সুপারি বাগান থেকে মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

বাগেরহাটের মোরেলগঞ্জে সুপারি বাগান থেকে শহিদুল ইসলাম হাওলাদার (৫০) নামে এক মাদ্রসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মোরেলগঞ্জ উপজেলার দাসখালী গ্রামের আলমগীর হাওলাদারের বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। শহিদুল ইসলাম হোগলাপাশা গ্রামের আব্দুল গনি হাওলাদের ছেলে। তিনি পার্শ্ববর্তী জেলা পিরোজপরের নামাজপুর দাখিল মাদরাসার শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে বাগান সংলগ্ন বাসিন্দা সুধারানী মজুমদার বাগানে লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, শহিদুল ইসলামের শরিরে কোন আঘাতের চিহ্ন নেই। সুপারী কাছে ওঠার কাজে ব্যবহৃত পাদি, গাছের তলায় কিছু সুপারি এবং তার বুকে গাছে ওঠার দাগ রয়েছে। তিনি সুপারি গাছে ওঠায় গাছ ভেঙ্গে পড়ে এবং গাছের ভাঙ্গা অংশে তার গলায় চাপা গেলে মারা যেতে পারেন বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।##

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765