মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




বাগেরহাটে শেখ হেলাল উদ্দীনের মায়ের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯
বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ষাটগুম্বুজ মসজিদে শেখ হেলাল উদ্দীনের মায়ের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মাতা এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদী রাজিয়া নাসের’র সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার আসরের নামাজের পর ঐতিহাসিক ষাটগুম্বুজ মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ষাটগুম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক ও যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, যুগ্ন- সম্পাদক এ্যাড. সেলিম আজাদ, আওয়ামী লীগ নেতা বেগ ইমদাদুল বাচ্চু, হায়দার মোড়ল প্রমুখ। দোয়া পরিচালনা করেন ষাটগুম্বুজ মসজিদের খতিব মাওঃ হেলাল উদ্দীন মাতুব্বর।

দোয়া মাহফিলে বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভপতি সাধারন সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মাতা এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদী রাজিয়া নাসের বর্তমানে সিঙ্গাপুর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765