শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বাগেরহাটে শেখ হেলাল উদ্দিন এমপির মায়ের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
মোসাঃ রাজিয়া নাসেরের সুস্থ্যতা কামনা ষাটগম্বুজ মসজিদে এই দোয়া মাহফিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদী মোসাঃ রাজিয়া নাসেরের সুস্থ্যতা কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ নেতা সরদার ফখরুল আলম সাহেব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ মতিন, বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইবনে মিজান হীরু, ইউপি চেয়ারম্যান শেখ শমসের আলী, ফকির ফহম উদ্দিন, আবু শামীম আছনু সদর উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সহযোগী নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মোসাঃ রাজিয়া নাসেরের রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন।

খানজাহান আলী মাজার মস‌জি‌দে কাড়াপাড়া ইউ‌নিয়ন পরিষদ ও কাড়াপাড়া ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের উ‌দ্যো‌গে দোয়া মাহ‌ফিল

এদিন সন্ধায় খানজাহান আলী মাজার মস‌জি‌দে কাড়াপাড়া ইউ‌নিয়ন পরিষদ ও কাড়াপাড়া ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের উ‌দ্যো‌গে দোয়া মাহ‌ফিল ও তাবারক বিতরন অনু‌ষ্ঠিত হয়। এই দোয়া মাহফিলে জেলা ও উপজেলাজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765