শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




বাগেরহাটে শেখ হেলাল উদ্দীনের মায়ের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মাতা এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদী রাজিয়া নাসের’র সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার আসরের নামাজের পর বাগেরহাট সদর উপজেলার ১০টি ইউনিয়নে পৃথকভাবে সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ষাটগুম্বুজ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ষাটগুম্বুজ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব।

বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ষাটগুম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক এ্যাড. সেলিম আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ মোজাহিদুল ইসলাম, ষাটগুম্বুজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শেখ নুর মোহাম্মদ, সাধারন সম্পাদক আবুল কালাম, আওয়ামী লীগ নেতা শেখ শাহিন, নওশের ফকির, আলতাফ চাকলাদার,শশি ফকির, দারা ফকির, ছাত্রলীগ নেতা রাছেল হাওলাদার, শেখ নাইম প্রমুখ। দোয়া পরিচালনা করেন ষাটগুম্বুজ মসজিদের খতিব মাওঃ হেলাল উদ্দীন মাতুব্বর।

অন্যান্য ইউনিয়নের দোয়া মাহফিলে সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভপতি সাধারন সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মাতা এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদী রাজিয়া নাসের বর্তমানে সিঙ্গাপুর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভিডিও দেখুন-




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765