শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বাগেরহাটে শেখ তন্ময়ের উদ্যোগে ‘ফোন করলেই ডাক্তার যাবে রোগীর বাড়ি’ সেবার উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে হাসপাতালে রোগীর চাপ কমাতে “এই নাম্বারে ফোন করি, ডাক্তার যাবে রোগীর বাড়ি” এই শ্লোগানে বাগেরহাটে চালু হয়েছে ব্যাতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা। করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে হাসপাতালে রোগীর চাপ কমাতে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের সহযোগিতায় স্বাস্থ্যবিভাগ এই উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের ফলে বাগেরহাটে করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করছে স্বাস্থ্যসচেতনরা।

০১৭৩০৩২৪৭৯৩ এই নাম্বারে ফোন করলে ডাক্তার বাড়িতে যেয়ে চিকিৎসাসেবা দিয়ে আসবে। গত বছর করোনা ভাইরাসের প্রথম ঢেউয়ে ডাক্তারে কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার এই নামে একটি স্বাস্থ্যসেবা চালু করেন বাগেরহাট-২ আসনের তরুণ সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়।
বুধবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে এই স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক। এসময়ে বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক, সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসি, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আহাদ উদ্দিন হায়দারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক বলেন, করোনা ভাইরাসের সংক্রমণের প্রথম ঢেউয়ে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার নামে একটি সেবা চালু করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। তারই ধারাবাহিকতায় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আমাদের এই সাংসদ স্বাস্থ্যসেবায় নতুন আরেকটি উদ্যোগ গ্রহণ করেছেন যার আজ উদ্বোধন করলাম। একটি নাম্বার দেয়া হয়েছে এই নাম্বারে ফোন করি ডাক্তার যাবে রোগীর বাড়ি। রোগী ফোন করলে মেডিকেল টিম গাড়ীতে যেয়ে সেই বাড়ির রোগীকে চিকিৎসাসেবা দিয়ে আসবে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, অনেকের চিকিৎসার প্রয়োজন রয়েছে তারা হাসপাতালে আসতে পারবে না। তারা যাতে বাড়িতে বসে চিকিৎসাসেবা পেতে পারে সেজন্য বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এই উদ্যোগ নিয়েছেন। আমাদের কাছে একটা ফোন নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করলে হাসপাতালের মেডিকেল টিম সেই বাড়িতে যেয়ে তাদের চিকিৎসা দেবে। এরফলে দুটি সুবিধা হবে। এরমধ্যে ওই রোগী একদিকে চিকিৎসাসেবা পাবে অন্যদিকে ওই রোগীর শরীরে যদি করোনা ভাইরাসের সংক্রমণ থাকে তাহলে সংক্রমণটা অন্যদের শরীরে ছড়াবে না। ফোনকলে পেয়ে চিকিৎসাসেবা দেয়ার জন্য স্বাস্থ্যবিভাগ চারটি মেডিকেল টিম প্রস্তুত করেছে। এই টিমের সমন্বয় করবেন আবাসিক মেডিকেল অফিসার। এই চিবিৎসক দল ফোন কল পেলে অ্যাম্বুলেন্স নিয়ে রোগীর বাড়িতে যেয়ে রোগীর চিকিৎসা দেবে। যদি ওই রোগীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসাসেবা দিতে হয় তা ওই মেডিকেল টিম করবে।

বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন বলেন, প্রথম ঢেউয়ে বাগেরহাটে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় নানা উদ্যোগ নিয়েছিলেন। করোনার প্রথম ঢেউয়ে যখন রোগীরা চিকিৎসা নিতে হাসপাতালে আসতে ভয় পাচ্ছিল তখন আমাদের এমপি ডাক্তারে কাছে রোগী নয় রোগীর কাছে ডাক্তার নামে একটি সেবা চালু করেছিলেন। তখন এটি প্রশংসিত হয়। তারই ধারাবাহিকতায় এবার তিনি আরেকটি সেবা চালু করেছে সেটি হচ্ছে এই নাম্বারে ফোন করি ডাক্তার যাবে রোগীর বাড়ি। এই সেবাটি বাগেরহাট সদর ও কচুয়া উপজেলাতে একযোগে চালু হল। এই উদ্যোগটি জেলাব্যাপী চালু করারও চিন্তা রয়েছে সংসদ সদস্য শেখ তন্ময়ের বলে জানান এই জনপ্রতিনিধি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765