সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




বাগেরহাটে শিশু একাডেমির মৌসুমী প্রতিযোগীতা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

বাগেরহাটে শিশু একাডেমির আয়োজনে জেলা পর্যায়ের মৌসুমী প্রতিযোগীতা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শিশুদের দলগত পরিবেশনায় সমবেত দেশত্ববোধক জারিগান, উপস্থিত বিতর্ক, দেয়ালিকা, দলীয় অভিনয়, লোক নৃত্য ও জ্ঞান জিজ্ঞাসার এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে এদিন দুপুরে শিশু একাডেমি মিলানায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

বাগেরহাট জেলা শিশু কর্মকর্তা মো. আসাদুর রহমানে সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, নির্বাহী ম্যাজিট্রেট মো: শাজাহান, বাগেরহাট সদর উপাজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. শরিফা খানম, শিক্ষাবীদ মুখার্জী রবিন্দ্র নাথ, সাংস্কৃতিক ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মীর ফজলে সাঈদ ডাব্লু, পল্লী বাংলার সম্পাদক শেখ আজমল হোসেন প্রমুখ।

প্রতিযোগীতায় দেশত্ববোধক জারিগানে মোংলা উপজেলা, উপস্থিত বিতর্কে কচুয়া উপজেলা, দেয়ালিকায় মোংলা উপজেলা, মোংলা নৃত্যে মোংলা উপজেলা, দলীয় অভিনয়ে মোংলা উপজেলা ও জ্ঞান জিজ্ঞাসায় সদর উপজেলা প্রথম স্থান অধিকার করে।
এই দলগুলো আগামী ১১ সেপ্টেম্বর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীতায় অংশ নেবে বলে আয়োজকরা জানান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765