শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বাগেরহাটে রেডিও ভৈরবের সম্প্রচারকারীদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

বাগেরহাটে রেডিও ভৈরবের সম্প্রচারকারীদের করণীয় বিষয়ক দিনব্যাপী এক কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের খারদ্বার এলাকায় উদায়ন বাংলাদেশের সেমিনার কক্ষে রেডিও ভৈরবের পরিচালনা পরিষদের চেয়ারম্যান সাংবাদিক ইসরাত জাহানের সভাপত্বিতে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদ, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি আজাদুল হক, আরটিভির জেলা প্রতিনিধি এস এম সামছুর রহমান।

উক্ত কর্মশালাটিতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন, চ্যানেল ২৪ বার্তা সম্পাদক আমীন আল রশীদ ও কমিউনিটি রেডিও নলতার স্টেশন ম্যানেজর সেলিম শাহরিয়ার।

উক্ত কর্মশালায় রেডিও ভৈরবের আগামী দিনের পথচলা কি হবে তা নির্ধারণ করা হয়। তাছাড়া অনলাইন গণমাধ্যম নীতিমালা, রেডিও অনুষ্ঠানের বিভিন্ন ফরমেট (ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম,ভাইবার, হোয়াটসঅ্যাপ) রেডিও তথ্য সংগ্রহ, সাক্ষাৎকার গ্রহন প্রক্রিয়া, স্ক্রিপ্ট ও কন্টেন্ট লেখার কৌশল, ভাষার ব্যবহার সম্পর্কে ধারণা অর্জনসহ স্টেশনের কর্মীদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে অবহিত করা হয়।
কর্মশালা শেষে সকল অংশগ্রহনকারীগণ রেডিও ভৈরব এর সম্প্রচার কার্যক্রম বিষয়ে একটি পরিকল্পনা প্রণয়ন করেন।

গণমাধ্যমের পরিবর্তিত পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবেলা ও ভিজ্যুয়াল অনলাইন রেডিও স্টেশন ব্যবস্থাপনা ও করণীয় সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালাটিতে বিএনএনআরসি এর কর্মসূচী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ও রেডিও ভৈরবের মোট ১৫ জন প্রডিউসারসহ উপস্থাপকগণ অংশগ্রহণ করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765