শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বাগেরহাটে রিক্সা-ভ্যান শ্রমিক লীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

বাগেরহাটে রিক্সা-ভ্যান শ্রমিক লীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১২ ডিসেম্বর) বিকালে শহরের রেলরোড এলাকায় জেলা শ্রমিক লীগের কার্যালয়ের সামনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান।

রিক্সা-ভ্যান শ্রমিক লীগের বাগেরহাট জেলা কমিটির সভাপতি মহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নকীব নজিবুল হক নজু, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, রিক্সা-ভ্যান শ্রমিক লীগের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ও জাতীয় শ্রমিক লীগের বাগেরহাট জেলা কমিটির সভাপতি রেজাউর রহমান মন্টু, সহসভাপতি মোঃ আঃ বারেক, সাধারণ সম্পাদক খান আববুবকর সিদ্দিক, যুগ্ম-সাধারণ সম্পাদক হাওলাদার গোলাম কিবরিয়া নিপু, রিক্সা-ভ্যান শ্রমিক লীগের সাধারন সম্পাদক শেখ আব্দুর রশিদ প্রমুখ।


বক্তারা বলেন, এই শ্রমিকরাই আওয়ামী লীগের প্রাণ। শ্রমিকদের মুজুরী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার অনেক বাড়িয়ে দিয়েছেন। আগেরমত এখন আর শ্রমিকদের অভাব নেই।

আলোচনা সভাশেষে অতিথিবৃন্দ ৪৩ পাউন্ডের কেক কাটেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765