শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




বাগেরহাটে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করল জেলা ছাত্রলীগ

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২০

বাগেরহাট জেলা ছাত্রলীগের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ছাত্রলীগ নেতৃবৃন্দ জেলা পুলিশ, বিদ্যুৎ বিভাগ, বাগেরহাট প্রেসক্লাব এবং শহরের সাধনার মোড়, ঘোষপট্টি, ফলপট্টি মোড়, খুলনা-বাগেরহাট মহাসড়কের ভিআইপি মোড়সহ বিভিন্ন স্থানে পথচারীদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন।

জরুরী কাজে আসা ব্যক্তি, রিকশা ও ভ্যান চালকদের নিজ হাতে মাস্ক পড়িয়ে দেন জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেন ও সাধারন সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশান। এ সময় লিফলেট ও হ্যান্ড স্যানিটাইজারও প্রদান করা হয়।

এ সময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুজিত হালদার, দফতর সম্পাদক ফয়সাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক রুবেল শেখসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, দেশের সংকটময় মুহুর্তে ছাত্রলীগ ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত ব্যক্তি ও সাধারন মানুষের পাশে দাড়িয়েছ। ছাত্রলীগের এই সহায়তা অব্যহত থাকবে ।

বাগেরহাট জেলা ছাত্রলীগ সহস্রাধিক হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক এবং কয়েক হাজার সচেতনতামূলক লিফলেট বিতরন করে।

ভিডিও প্রতিবেদ দেখুন :

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765