শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বাগেরহাটে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের পর হত্যার ঘটনায় আটক-৩

মোরেলগঞ্জ ( বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০১৯
নিহত মাদ্রাসা ছাত্রীর মায়ের আহাজরি

বাগেরহাটের মোড়েলগঞ্জে বিবস্ত্র অবস্থায় হিরা আক্তার(১১) নামের মাদরাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বুধবার ভোর রাতে তাদের এনে মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটককৃতরা হল, ফুলহাতা গ্রামের সিদ্দিক সিকদারের ছেলে ওসমান সিকদার(২৪), পশ্চিম বহরবুনিয়া গ্রামের আলম মৃধার ছেলে শাহিন(১৯) ও সোবাহান মৃধার ছেলে রফিকুল মৃধা(১৯)। বুধবার দুপুরের নিহত মাদরাসা ছাত্রীর লাশের ময়না তদন্ত বাগেরহাট সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।
এলাকাবাসি জানান, বিবস্ত্র অবস্থায় পাওয়া মাদরাসা ছাত্রী হিরা আক্তারের মৃতদেহের বিভিন্ন স্থানে লিপিস্টিক মেখে রেখে ছিল তার খুনিরা। মুখমন্ডলে কালো দাগ ও গলায় গামছা লাগানো ছিল।
মোড়েলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম বলেন, রাতেই বাগেরহাট পিবিআই’র একটি তদন্ত বিশেষজ্ঞ দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ে বিভিন্ন ধরণের আলামত সংগ্রহ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আনা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে কিভাবে সে মারা গেছে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে পশ্চিম বহরবুনিয়া গ্রামের গাউছ শেখের নীজ বসতঘরে বিবস্ত্র অবস্থায় ঝুলন্ত লাশ পাওয়া যায় তার মেয়ে হিরা আক্তারের। সে স্থানীয় ছাপড়াখালী গাজীরঘাট দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। তার পিতা গাউছ শেখও একই মাদরাসার নৈশ প্রহরী। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765