বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




বাগেরহাটে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের পর হত্যা : ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯

বাগেরহাটের মোড়েলগঞ্জে বিবস্ত্র অবস্থায় হিরা আক্তার(১১) নামের এক মাদরাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম বহরবুনিয়া গ্রামের গাউছ শেখের বাড়ি থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত হিরা আক্তার বহরবুনিয়া গ্রামের গাউছ শেখের মেয়ে এবং স্থানীয় ছাপড়াখালী গাজীরঘাট দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। স্থানীয়দের ধারনা হিরা আক্তারকে দূবৃত্তরা ধর্ষনের পর হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।
নিহতের পিতা গাউছ শেখ জানান, দুপুরে মাদ্রাসা থেকে ফেরার পরে একসাথে খাবার খেয়ে বেলা ৩টার দিকে তিনি বাড়ির বাইরে যান। তার মা এ সময় ঘরে ছিলনা। ৫টার দিকে খবর পান ঘরে মেয়ে হিরা বিবস্ত্র অবস্থায় ঝুলে আছে।
স্থানীয় চৌকিদার মানিক ও এলাকাবাসি জানান, মেয়েটিকে বিবস্ত্র ও গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে কামড়সহ নানা নির্যাতনের চিহ্ন রয়েছে।
ওই ছাত্রীর চাচা মো. খলিল শেখ জানান, ঘরে কেউ না থাকার সুযোগে উচ্চ¯^রে সাউন্ডবক্স বাজিয়ে হিরা আক্তারকে যৌন নির্যাতন শেষে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তার পরনের কাপড় চোপড় ছেড়া অবস্থায় পাশের খাটের ওপর পাওয়া গেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রিপন তালুকদার বলেন, প্রথমে গ্রাম পুলিশ তাকে জানালে তিনি খোজখবর নিয়েছে। ওই ছাত্রীকে বিবস্ত্র গলায় গামছা পেচানে অবস্থায় পাওয়া গেছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, মাদরাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্গম ওই এলাকাটিতে নদী পথে যেতে হয়। তাই ঘটনাস্থলে এখনও পুলিশের সদস্যরা পৌছাকে পারেনি।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765