শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




বাগেরহাটে মহাসড়কে অবৈধ যানবাহন বন্ধে পুলিশের অভিযান

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০

বাগেরহাট জেলার মহাসড়ক গুলোতে নছিমন, করিমন, মাহেন্দ্র, ভটভটি, থ্রি-হুইলারসহ সকল প্রকার অযান্ত্রিক যানবাহন চলাচল ও হাইড্রোলিক হর্ণ বন্ধে অভিযান শুরু করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারী) বাগেরহাট-খুলনা মহাসড়কের দশানী, মেগনিশতলা, খানজাহান আলী মাজার মোড়, কাটাখালী মোড়, রুপসা-মাওয়া মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড়, মোংলা-খুলনা মহাসড়কের চুলকাঠি বাজারসহ কয়েকটি স্থানে জেলা পুলিশের উদ্যোগে অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধে অভিযান শুরু করা হয়।

 

এসময় ইজি-বাইক, নছিমন, করিমন, মাহেন্দ্র, ভটভটি আটক এবং বিআরটিসি, ঢাকাগামি পরিবহনসহ অনেকগুলো যাত্রিবাহি বাস ও ট্রাকের হাইড্রোলিক হর্ণ খুলে জব্দ করা হয়।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার ( হেড কোয়াটার) মো: মীজানুর রহমানের নেতৃত্বে চলা এই অভিযানে শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মোঃ মামুন অর রশীদ, মো: আল ফারুক, মো: আশরাফুজ্জামান, পুলিশ সার্জেন্ট অনুপম ঘোষ, মেহেদী হাসান ইমান, খায়রুল আলম, টিএসআই আব্দুল মান্নানসহ জেলা পুলিশের সদস্যরা অংশ নেন।


এর আগে জেলা তথ্য অফিসের সহায়তায় জেলার মহাসড়কগুলোতে সচেতনতামূলক মাইকিং করা হয়।
পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, ‘নিরপাদ সড়ক নিশ্চিত করতে বাগেরহাট জেলার সকল মহাসড়কে অযান্ত্রিক যানবাহন চলাচল করতে পারবে না। মহাসড়কের কয়েকটি স্থানে পুলিশ অভিযান শুরু করেছে। নিষেধাজ্ঞা অমান্য কারীদের বিরুদ্ধে সড়ক আইনানুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে। এই অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765