শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




বাগেরহাটে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন ৬ প্রার্থী

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের মধ্যে ৩টি থেকে মোট ৬জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরা হচ্ছেন বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মমিনুল হক।

 

বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসন থেকে তিনজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী রমিজ উদ্দিন, খেলাফত মজলিসের প্রার্থী বালী নাসের ইকবাল এবং বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ. সালাম।

 

বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. জুলফিকার হোসেন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) প্রার্থী মোঃ রহমাতুল্লাহ।

 

এছাড়া বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসন থেকে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এ আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৬ জন। সব মিলিয়ে বাগেরহাটের ৪টি সংসদীয় আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ২৩ জন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765