শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




বাগেরহাটে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১২ জুন, ২০১৯

বাগেরহাটে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ানে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী ওই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সেমিনারে বক্তব্য দেন বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ সচিব আমিনুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দীন হায়দার, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উন্নয়নকর্মী রিজিয়া পারভীন।
সেমিনারে বক্তারা বলেন, দেশের বেকার যুবকদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলে তাদের বিদেশে পাঠাতে হবে। এই ক্ষেত্রে বিদেশে গমনিচ্ছুরা যাতে প্রতারক দালালদের দ্বারা প্রতারিত না হয় সেজন্য জনগনের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জেলায় জেলায় কার্যালয় ও হেল্পডেষ্ক রয়েছে। যারা বিদেশে যেতে চান তারা ¯^ ¯^ জেলায় যোগাযোগ করবেন। আমরা যদি সবাইকে সচেতন পারি তাহলে বিদেশে গমনিচ্ছুরা দালাল প্রতারকদের হাত থেকে রক্ষা পাবেন।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765