বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




বাগেরহাটে বিনামূল্যে ৪ শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা প্রদান

বাগেরহাট প্রতিনিধি :
  • প্রকাশ: সোমবার, ১৭ জুন, ২০১৯

বাগেরহাটে বিনামূল্যে ৪ শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ভয়েস অব সাউথ বাংলাদেশ এর বাস্তবায়নে পেনি আপিল ইউকে-এর আর্থিক সহযোগিতায় বাগেরহাট সদর উপজেলা মিলনায়তনে এই ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানজিল্লুর রহমান সোমবার সকালে এই ক্যাম্প উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, ভয়েস অব সাউথ বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক মোঃ শহিদুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, চক্ষু বিশেষজ্ঞ ডা. আবু জাফর, দৃষ্টিদান চক্ষু হাসপাতালের পরিচালক মল্লিক আসাদুল হক, প্রোগ্রাম অফিসার কাজী সাইদুর রহমান সবুজ, পিইপি-এর নির্বাহী পরিচালক মজিবুর রহমান প্রমুখ।
আয়োজকরা জানান, দৃষ্টি শক্তি সকলের অধিকার। হত দরীদ্র, দরীদ্র ও অসহায় দৃষ্টিহীন মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা মানুষকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করছি। পরবর্তীতে আরও মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পের আওতায় চোখের নেত্রনালী, ছানি অপরেশন, মাংস বৃদ্ধিসহ সব ধরণের সমস্যার চিকিৎসা প্রদান করছি এবং বিনামূল্যে ঔষদ সরবরাহ করা হচ্ছে।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765