শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বাগেরহাটে বজ্রপাত ঠেকাতে তাল বীজ রোপন

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
তাল বীজ রোপন করছেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব (আইন অধিশাখা) মোঃ মশিউর রহমান

বজ্রপাত ও প্রাকৃতিক দূর্যোগ থেকে মানুষকে রক্ষা করতে বাগেরহাটের ফকিরহাটে গ্রামীণ রাস্তার পাশে দুই কিলোমিটার অংশ জুড়ে তাল বীজ রোপন করা হচ্ছে। কৃষি বিভাগের বিশেষ কর্মসূচীর আওতায় ফকিরহাট কৃষি অফিসের আয়োজনে সোমবার সকালে ফকিরহাট উপজেলার অর্গানিক বেতাগা এলাকায় কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন,কৃষি মন্ত্রণালয়ের উপসচিব (আইন অধিশাখা) মোঃ মশিউর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) দীপক কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাছরুল মিল্লাত, কৃষি সম্প্রসারন কর্মকর্তা তন্ময় দত্ত, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন সেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ মন্ডল প্রমুখ। এসময় এলাকার কৃষক-কৃষানী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে অতিথিবৃন্দ অর্গানিক বেতাগার বিভিন্ন ফসলের ক্ষেত, বিষমুক্ত পদ্ধতিতে ফসল চাষ, জৈব বালাইনাশক ব্যবস্থা, লখপুর এলাকায় ভাষমান বেডে সব্জি চাষ এবং ব্রিধান ৭৮ এর খামার পরিদর্শন করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765