শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বাগেরহাটে প্রকাশ্যে দিবালোকে সংখ্যালঘুর শতাধিক গাছ কর্তন

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২০

বাগেরহাটে প্রকাশ্যে দিবালোকে সংখ্যালঘুর শতাধিক গাছ কেটে ফেলেছে গরু চুরি মামলার আসামীরা। দুপুরে সদর উপজেলার রণজিৎপুর গ্রামের সঞ্জয় কুমার দাসের শতাধিক সুপারি, মেহগনি ও কলা গাছ কর্তন করে হোসেন-হাসেন-তায়েফ বাহিনীর সদস্যরা। এঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও অভিযুক্তদের আটক করতে পারেনি।

সঞ্জয় কুমার দাস অভিযোগ করে জানান, গত রোববার আন্তঃজেলা গরু চোর সিন্ডিকেটের সদস্যরা তাদের তিন লাখ টাকা মূল্যের তিনটি গরু চুরি করে নিয়ে যায়। পুলিশের সহযোগীতায় অনেক খোঁজাখুজির পর দুই দিন আগে পুলিশ তিন আসামীকে আটক করে জেল হাজতে প্রেরণ ও চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করে। এতে অপর ৩ আসামী হাসান, হোসেন ও তায়েফ মামলা তুলে নেয়ার হুমকী দিতে থাকে। মামলা তুলে না নেয়ায় প্রকাশ্যে দিবালোকে শতাধিক গাছ কেটে ফেলে এই চক্রটি। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় চিত্তরঞ্জন দাস, বিপ্লব দাস, কৃষ্ণপদ দাস জানান, হোসেন-হাসেন-তায়েফ বাহিনী এলাকার সংখ্যালঘুদের বিভিন্ন সময় নির্যাতন করে আসছে। কখনও গরু চুরি করা, ফসল নস্ট করা, সেচ মেশিন চুরি, গরু জবাই করে খাওয়াসহ নানা অপকর্মের সাথে তারা জড়িত। কোন প্রতিবাদ করলেই নানা রকম ক্ষতি তারা করে থাকে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দীন বলেন, গাছ কাটার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765