শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বাগেরহাটে নারী আইনজীবীকে পিটিয়ে আহত করেছে সাবেক স্বামী

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২০

বাগেরহাটে ধর্ষনে বাঁধা দেয়ায় হারেফা খাতুন আরিফা নামের এক নারী আইনজীবীকে পিটিয়ে গুরুতর আহত করেছে তার সাবেক স্বামী হুমায়ুন কবির। শনিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার রণভূমি গ্রামে ওই আইনজীবীর পিতার বাড়িতে এঘটনা ঘটে। এসময় স্থানীয়রা হুমায়ুন কবিরকে আটক করে বাগেরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর এবং গুরুতর আহত হারেফা খাতুন আরিফাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। হারেফা খাতুন আরিফা বাগেরহাট জেলা জজ আদালতের আইনজীবী।

আহত আইনজীবী আরিফা সাংবাদিকদের জানান, ২০১৩ সালে ফকিরহাটের উপজেলার বাহিরদিয়া গ্রামের মৃত আশ্বাদ আলীর ছেলে নিকাহ রেজিস্টার হুমায়ুন কবিরের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে নানা বিষয় তার সাথে অবনিবনা শুরু হয়। এর আগে এক দফায় ডিভোর্স হলেও হুমায়ুন কবিরসহ অনেকের অনুরোধে আবারো বিয়ে হয়। ২০১৮ সালের ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ডিভোর্স হওয়ার পর বিভিন্ন সময় তাকে উত্যাক্ত করে আসছিল। এঘটনায় তিনি শুক্রবার তিনি জীবনের নিরাপত্তা চেয়ে বাগেরহাট মডেল থানায় সাধারন ডায়েরী করেন।

এতে ক্ষিপ্ত হয়ে শনিবার দুপুরে তার পিতার বাড়ি রণভূমি এসে বাড়িকে কেউ না থাকার সুযোগে তাকে ধর্ষনের চেষ্টা চালায়। ধর্ষনে বাঁধা দিলে হুমায়ুন কবির তাকে বেধড়ক মারপিট করতে থাকে। পরে তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং হুমায়ুন কবিরকে আটক করে সদর থানায় হস্তান্তর করে।

তার একটি হাত ভেঙ্গে গেছে এবং নি¤œাঙ্গ থেকে রক্তপাত হচ্ছে। হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দীন জানান, স্থানীয়রা হুমায়ুন কবিরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। সে এখনও পুলিশি হেফাজতে রয়েছে। অভিযোগের পর তদন্ত করে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765