শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বাগেরহাটে নারীদের ক্ষমতায়ন বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২৪ মার্চ, ২০২১
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম।

বাগেরহাটে নারীদের ক্ষমতায়ন বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাট গুচ্ছগ্রাম এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সাবিকুন নাহার, তথ্যসেবা সহকারী নিশীতা রায় চৌধুরী, শবনম পারভীন, উমর ফারুক প্রমুখ।

বক্তারা বলেন, তথ্য আপা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত একটি প্রকল্প। আগে বলা হতো জ্ঞানই শক্তি, এখন বলা হয় তথ্যই শক্তি। সরকারের নানা সুবিধা ও সেবা নিয়ে কাজ করছে তথ্য আপা। তথ্য আপার কাছে গেলে সকল সেবা একসাথে পাওয়া যাবে। সদর উপজেলার সকল নারীকে সেবা গ্রহণের জন্য তথ্য কাছে যাওয়ার পরামর্শ দেন বক্তারা।
উঠান বৈঠকে দেড় শতাধিক প্রান্তিক নারী উপস্থিত ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765