সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২০

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রথান অতিথি ছিলেন, বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবপ্রসাদ পাল।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) খোন্দকার মোহাম্মদ রিজাউল করিমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা সমবায় কর্মকর্তা এস এম আনিছুর রহমান, সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দীন হায়দার, ক্যাবের সভাপতি বাবুল সরদার, মল্লিকের বেড় ইউপি চেয়ারম্যান তালুকদার নাজমুল কবির ঝিলাম উজেলা সমবায় কর্মকর্তা দেবব্রত মিত্র, জেলা সমবায় অফিসের পরিদর্শক শেখ আসাদ, সঞ্জয় ঘোষ, কাল্ব এর জেলা ব্যবস্থাপক ইদ্রিস আলী,  সাংবাদিক এস এম সামছুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, সমবায়ে শক্তি, সমবায়ে মুক্তি। সমবায়ের মাধ্যমে এদেশের মানুষ স্বাবলম্বী হয়েছে। সমবায় ভিত্তিক সমাজ গড়ে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে সকলকে সমবায়ের আওতায় আসার আহবান জানান বক্তারা।

পরে শ্রেষ্ঠ সমবায়ী ও শ্রেষ্ঠ সমিতির মাঝে পুরস্কার বিতরণ এবং গাছের চারা রোপন করা হয়।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765