বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




বাগেরহাটে নাগরিক সেবা বন্ধ করে আন্দোলনে পৌর কর্মকর্তা-কর্মচারীরা

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে পৌর কর্মকর্তা-কর্মচারীরা

রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের শতভাগ বেতন ভাতা ও পেনশন প্রথা চালুর দাবিতে বাগেরহাটের ৩টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা নাগরিক সেবা বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার দুপুর ১২টা থেকে দুই ঘন্টা বাগেরহাট প্রেসক্লাবের সামনে ধরে বাগেরহাট, মোংলা পোর্ট ও মোরেলগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এই অবস্থান কর্মসূচি পালন করেন। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পৌরসভা সার্ভিস এসোসিয়েশন জেলা কমিটি গত দুইদিন ধরে কর্মসূচি পালন করে আসছে।
এসময় বক্তব্য দেন বাংলাদশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিঠু, ধর্ম বিষয়ক সম্পাদক মো. জামসেদ আলী, খুলনা বিভাগীয় সভাপতি রঞ্জন কান্তি গুহ, বাগেরহাট জেলা শাখার সভাপতি অজিত কুমার হালদার, ডালিয়া বেগম, একেএম সেলিম, সেলিম হাওলাদার, সানজিদা বেগম মমতাজ বেগম প্রমুখ।
বক্তারা বলেন, দেশের ৩২৮টি পৌরসভার কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারি পৌরবাসির সেবা দিয়ে আসছেন। গত পাঁচ মাস বেতন ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। তাই রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের শতভাগ বেতন ভাতা ও পেনশন প্রথা চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছি। অবিলম্বে আমাদের এই দাবি সরকার বাস্তবায়ন না করলে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারী দেন ওই বক্তারা।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765