শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বাগেরহাটে তারেক রহমানের ৫৫তম জন্মবার্ষিকীতে যুবদলের আলোচনা সভা

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০১৯

বাগেরহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৫৫ তম জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও নি:শর্ত মুক্তির দাবীতে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বুধবার দুপুরে বাগেরহাট জেলা যুবদলের আয়োজনে শহরের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে যুবদলের সভাপতি মো. হারুন আল রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম আকরাম হোসেন তালিম।
জেলা যুবদলের সাধারন সম্পাদক মো. সুজন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সদস্য ফকিরহাট উপজেলার সাবেক চেয়াম্যান শেখ কামরুল ইসলাম গোরা, জেলা বিএনপির উপদেষ্টা সৈয়দ নাসির আহম্মেদ মালেক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওহিদুল ইসলাম পল্টু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাসেল মোল্লা, জেলা তাঁতীদলের সদস্য সচিব শেখ জিল্লুর রহমান, যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন, এস কে বদরুল, নেওয়াজ মো. গোলাম রসুল, সোহেল তরফদার, শেখ দেলোয়ার হোসেন, মো. মহসীন আলী, মনিরুজ্জামান শিল্পি, আল-আমিন, রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন,‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় বলেই দেশে স্বৈরশাসন চালাচ্ছে। কাউকে কথা বলার সুযোগ দিচ্ছে না। বাংলাদেশে এখন কোনও গণতন্ত্র নেই। তাই তারেকের নেতৃত্বেই দেশকে মুক্ত করতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ এবং সবাইকে এক হওয়ার আহ্বান জানান। এ ছাড়া তারেকের নামে মামলা প্রত্যাহার ও খালেদা জিয়ার মুক্তির দাবি জানান তিনি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765