শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বাগেরহাটে তাঁতীলীগ নেতাকে পিটিয়ে আহত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
আহত তাঁতীলীগ নেতা খান রুবেল

বাগেরহাটে পূর্ব শত্রুতার জেরে খান রুবেল (৩৫) নামের এক তাঁতী লীগ নেতাকে পিটিয়ে আহত করেছে দূর্বৃত্তরা। আহত খান রুবেলকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রুবেল সদর উপজেলার চাপাতলা গ্রামের খান লিয়াকত হোসেনের ছেলে এবং যাত্রাপুর ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি।

মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি খান রুবেল সাংবাদিকদের জানান, শুক্রবার যাত্রাপুর বাজার সংলগ্ন ব্রিজের উপর পৌছালে টিপু শেখ, বাবলু শেখসহ ৭-৮ জন লোহার রড, লাঠি সোটা দিয়ে এলোপাথারি ভাবে তাকে মারধর করে। এ ঘটনায় তিনি বাগেরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহতাব উদ্দিন বলেন, অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে তাঁতীলীগ নেতা আহত হওয়ার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছে জেলা তাঁতীলীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল বাকীসহ নেতৃবৃন্দ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765