শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বাগেরহাটে জেল হত্যা দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০১৯

বাগেরহাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক জেল হত্যা দিবস পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যেগে রোববার সকালে রেলরোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেন এমপির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।

এসময় বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. শেখ ফরিদ উদ্দীন, এ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দীন, যুগ্ম-আহবায়ক সরদার ফখরুল আলম সাহেব, দপবতর সম্পাদক অম্বরিশ রায়, তথ্য ও গবেষনা সম্পাদক আহাদ উদ্দীন হায়দার, জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা্ ভাইচ চেয়ারম্যান বিজিয়া পারভীন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধীরাই জেল হত্যার মত ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে ছিল। আজও তারা বসে নেই। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে তখন স্বাধীনতা বিরোধীরা নানা রকম অপতৎপরতায় লিপ্ত রয়েছে। পরে জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765