শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বাগেরহাটে জেলেদের সহায়তার চাল কম দেয়ায় মৎস্যজীবীদের মানববন্ধন (ভিডিও)

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯

বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন কতৃক জেলেদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া সহায়তার চাল কম দেয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শরণখোলার পাঁচরাস্তা মোড়ে মৎস্যজীবী সমিতির ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। পরে একটি বিক্ষোভ বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় অন্য নের মধ্যে বক্তব্য দেন, শরণখোলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামালউদ্দিন আকন, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পরভেজ, যুগ্নসম্পদক রফিকুল ইসলাম কালাম, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আজমল হোসেন মুক্তা, আওয়ামী লীগ নেতা ইউনুচ আলী মোল্লা, আবুল খয়ের মিয়া, মোতালেব ফরাজী, ছাত্রলীগ নেতা হাসান মীর প্রমুখ প্রমুখ।

বক্তারা বলেন, শরণখোলার অসহায় জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে সাগরে গিয়ে মাছ ধরে সংসার চালান। সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞার সময় জেলেদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া সাহায্যের চাল রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন জেলেদের কম দিয়ে আত্মসাৎ করেছেন। এতে অসহায় জেলে পরিবার মানবেরতর জীবন কাটিয়েছে। মানববন্ধনে তারা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলনের বিচার দাবী করেন।

এদিকে পথসভা চলাকালে রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলনের নেতৃত্বে অপর গ্রুপ একটি বিক্ষোভ মিছিল নিয়ে সভাস্থল অতিক্রম করার সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে উভয় পক্ষকে পুলিশ নিয়ন্ত্রনে আনে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765