শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বা‌গেরহা‌টে জেলা প্রশাস‌নের সা‌থে সরকারী বিদ‌্যাল‌য়ের অ‌ভিভাবক‌দের মত‌বি‌নিময়

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১৮ জুন, ২০২২
বা‌গেরহা‌টে জেলা প্রশাস‌নের সা‌থে সরকারী বালক ও বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের অ‌ভিভাবক‌দের মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শ‌নিবার (১৮ জুন) বিকা‌লে গুনগত শিক্ষা নি‌শ্চিতকরণ ও শিক্ষাঙ্গ‌ণের প‌রি‌বেশ উন্নয়‌নে বা‌গেরহাট জেলা প‌রিষদ মিলানায়ত‌নে অনু‌ষ্ঠিত এই মত‌বি‌নিময় সভায় প্রধান অ‌তি‌থি ছি‌লেন, বা‌গেরহা‌টের জেলা প্রশাসক মোহাম্মদ আ‌জিজুর রহমান।
বা‌গেরহা‌টের অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই‌সি‌টি) মো: হা‌ফিজ-আল-আসা‌দের সভাপ‌তি‌ত্বে এসময় অন‌্যা‌ন্যের ম‌ধ্যে বক্তব‌্য দেন, জেলা শিক্ষা অ‌ফিসার মো: কামরুজ্জামান, বাগেরহাট সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছা‌ব্বেরুল ইসলাম, সরকারী বালিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক রতন কৃষ্ণ হাওলাদার, সরকারী বালক উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক তপন কুমার পাল, সা‌বেক প্রধান শিক্ষক আকরাম হো‌সেন, সরকারী বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের অ‌ভিভাবক প‌রিষ‌দের আহবায়ক শেখ আজমল হো‌সেন, অ‌ভিভাবক ফোরা‌মের সভাপ‌তি  আহাদ উদ্দীন হায়দার, অ‌ভিভাবক পার‌ভেজ আহ‌ম্মেদ, আফিফা মাহমুদ, খুকুম‌নি প্রমুখ।
অ‌ভিভাবক‌দের বক্তব‌্য শোনার পর জেলা প্রশাসক তার বক্ত‌ব্যে ব‌লেন, শিক্ষার্থীরা আনন্দদায়ক প‌রি‌বে‌শে যা‌তে শিক্ষা গ্রহন কর‌তে পা‌রে তার ব‌্যবস্থা কর‌তে হ‌বে। একই সা‌থে যে‌কোন মূ‌ল্যে এই দু‌টি বিদ‌্যাল‌য়ে শিক্ষার প‌রিবেশ ফি‌রি‌য়ে আন‌তে হ‌বে। কেউ প‌রি‌বেশ নস্ট করার চেষ্টা কর‌লে তার বিরু‌দ্ধে ক‌ঠোর ব‌্যবস্থা নেয়া হ‌বে। একই সা‌থে বিদ‌্যালয়গু‌লোর সাম‌নে কোন প্রকার আড্ডা দেয়া যা‌বে না। কোন শিক্ষার্থী বিদ‌্যাল‌য়ে মোবাইল ব‌্যবহার কর‌তে পার‌বে না। ক্লা‌সের ফা‌কে ফা‌কে শিক্ষার্থী‌দের নৈ‌তিকতা শিক্ষা দি‌তে হ‌বে।
image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765