বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




বাগেরহাটে জাতীয় রক্তদাতা দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০১৯

‘স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্যেদিয়ে জাতীয় রক্তদাতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাগেরহাট ব্লাড ব্যাংক ও আলোর দিশারীর আয়োজনে শনিবার সকালে শহরের বিভিন্ন বিদ্যালয়ের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এদিনবিকালে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনে আলোচনা সভা ও সেরা রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহীন হোসন। আলোর দিশারীর সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভীন, সিভিল সার্জনের প্রতিনিধি নীহার রঞ্জন হালদার, নারী নেত্রী এ্যাড. লুনা সিদ্দিকী, ঝিমি মন্ডল, বাসাবাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুশিদা রহমান, জাহিদুল ইসলাম জাদু, আবুবকর সিদ্দিক, সংগঠনের সাধারন সম্পাদক মনিরা আক্তার হিরা, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সহ-সভাপতি মো. জুয়েল হোসেন, মো. তরিকুল ইসলাম পাইক প্রমুখ।
বক্তারা, রক্তদানের মত মহতি কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765