বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




বাগেরহাটে জাতীয় বীমা দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ১ মার্চ, ২০২০

“বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে ১ম জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। পরে স্বাধীনতা উদ্যানে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। এসময় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর জোনাল ইনচার্জ লিটন হাওলাদার, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর রুহুল আমীন হাওলাদারসহ বাগেরহাটে কর্মরত বিভিন্ন বীমা কোম্পানির প্রতিনিধিরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, বীমা মানুষের জীবনের নিরাপত্তা দেয়। বীমা অসময়ের সাথী। তাই সকলকে বীমার আওতায় আসার আহবান জানানো হয়।
মুজিববর্ষ উপলক্ষে এই প্রথম বাংলাদেশে বীমা দিবস উদপান করা হল।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765