বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




বাগেরহাটে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা: মোজাম্মেল হোসেন এমপি বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণের মতো প্রতি ক্ষেত্রে অবতাররা তখনই আসে যখন পৃথিবীতে অনাচার বেড়ে যায়। শ্রীকৃষ্ণের জন্ম তিথির শিক্ষা হবে যেন আমরা আমাদের এলাকা থেকে অনাচার দুর করতে পারি। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশে সহিষ্ণুতা এনে দেবে। বর্তমানে সকল ধর্মের মানুষ নির্বিগ্নে ধর্ম পালন করছে।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে শুক্রবার দুপুরে বাগেরহাট শহরের হরিসভা মন্দির চত্বরে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ধর্মীয় শোভাযাত্রার শেষে অনুষ্ঠিত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

বাগেরহাট জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অবনীশ চক্রবর্ত্তী সোনা, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী তালুকদার রীনা সুলতানা প্রমুখ।
সমাবেশ শেষে একটি ধর্মীয় শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার মন্দির চত্বর এসে শেষ হয়। ধর্মীয় শোভাযাত্রায় কৃষ্ণভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765