শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




বাগেরহাটে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল সেনাবাহিনী

শরণখোলা প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ৯ জুন, ২০২১

বাগেরহাটের শরণখোলায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার (৯জুন) উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী, বগী ও চালিবুনিয়া গ্রামের ৪৫০ পরিবারকে ত্রাণ হিসেবে বিভিন্ন খাদ্যসামগ্রী দেওয়া হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়া সদর দপ্তরের সার্বিক ব্যবস্থাপনায়, ২৮ পদাতিক ব্রিগেডের আয়োজনে এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগীতায় ৪৩ বীর এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করে।

 

খুড়িয়াখালী বাজার সংলগ্ন প্রদীপন সাইক্লোন শেল্টারে এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ৪৩বীর ইউনিটের ক্যাপ্টেন আরাফাত হোসেন, সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হোসেন, ইউপি সদস্য বাচ্চু মুন্সী, জাহাঙ্গীর খলিফা, রিয়াদুল পঞ্চায়েত প্রমূখ উপস্থিত ছিলেন।
ক্যাপ্টেন আরাফাত জানান, বাংলাদেশ সেনাবাহিনী তথা ৭পদাতিক ডিভিশনের অধীনস্ত ২৮ পদাতিক ব্রিগেডের তত্ববধানে ৪৩বীর শুধু ঘূর্ণিঝড় ইয়াস নয়, এর আগেও ঘূর্ণিঝড় বুলবুল, আম্ফান এবং করোনা পরিস্থিতি মোকাবেলায় শরণখোলায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে। এছাড়া, সেনাবাহিনীর সদস্যরা দেশের সংকটময় মুহূর্ত এবং সকল দুর্যোগে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765