শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বাগেরহাটে কর্মহীন বিশেষ পেশাজীবীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

বাগেরহাটে হিজড়া, ঋষি, যৌনকর্মী ও দলিত সম্প্রদায়ের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে হিজরা পল্লী, শহরের হাড়িখালিস্থ ঋষি পল্লী, লিচুতলাস্থ ডোম পল্লী ও নাগেরবাজারস্থ যৌন পল্লীতে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক।

 

এসময় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, ষাটগুম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম, পৌর কাউন্সিলর আলহাজ্ব তালুকদার আব্দুল বাকি, আবুল হাসেম শিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বলেন, লকডাউনের সময় মানুষ একধরণের আর্থিক সংকটে আছে। তবে সব থেকে বেশি সংকটে রয়েছে বিশেষ পেশাজীবী ও নিম্ন আয়ের মানুষেরা। লকডাউনের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে বরাদ্দ দেওয়া হয়েছে তাও দুই একদিনের মধ্যে বাগেরহাটে পৌছে যাবে।

হিজরা পল্লীতে ৮০ জনকে, ঋষি পল্লীতে ১৫ পরিবার, ডোম পল্লীতে ১৪ পরিবার এবং যৌন পল্লীর ৪০ পরিবারকে ১৫ কেজি করে চাল প্রদান করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765