শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




বাগেরহাটে ইয়াবা ও গাঁজাসহ মাদক সম্রাট মিজান গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

বাগেরহাটে ১০৬পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক সম্রাট মিজানুর রহমান খানকে(৪৭) গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে বাগেরহাট শহরের খারদ্বার এলাকায় মহসিন হাওলাদারের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মিজানুর রহমান খান মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নের ভাটখালী গ্রামের হাবিবুর রহমান খানের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে তাকে বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: বুলু শেখ জানান, মাদক সম্রাট মিজানুর রহমান খানের বাসায় ইয়াবা ও গাঁজার একটি বড় চালান রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে তিনি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক কাজী মোঃ কামরুজ্জামান পুলিশ নিয়ে ওই বাড়িতে অভিযান চালান। এসময় মিজানুর রহমান খানকে আটক করা হয়। পওে তার ঘরে তল্লাসী চালিয়ে ১০৬পিচ ইয়াবা ও কিছু গাঁজা উদ্ধার করা হয়। তবে সুচতুর মিজান আগে থেকেই বড় চালানটি সরিয়ে ফেলে। তাকে মামলা দিয়ে বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো জানান, মিজানুর রহমান খান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদকের বড় বড় চালান তিনি বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকেন। তার বিরুদ্ধে বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

 

ভিডিও দেখুন




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765