শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




বাগেরহাটে ইউপি সদস্যের দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

বাগেরহাটের শরণখোলায় ইউপি সদস্য রিয়াদুল পঞ্চায়েতের দূর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানবন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে শরণখোলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ রাজ্জাক হাওলাদার, হানিফ মুন্সি,আবু সালেহ খলিফা, জাকির মাঝি, আকলিমা বেগম, নুরুন্নাহার বেগম প্রমুখ।

বক্তারা বলেন, শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য রিয়াদুল পঞ্চায়েত এলাকায় কোনো কাজ না করে সরকারি টাকা আত্মসাৎ করেছে। অতি দরিদ্র কর্মসূচী ভিজিডিসহ প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্পের ঘর নিজ আত্মীয় স্বজনের নামে নেয়ার অভিযোগ রয়েছে। এলাকার কেউ তার বিরুদ্ধে কথা বলতে গেলে তাদেরকে নানা ভাবে হয়রানী করেন রিয়াদুল। ইউপি সদস্যের বিরুদ্ধে এলাকাবাসি বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও ফল পাচ্ছে না। মানববন্ধনে এলাকাবাসী ইউপি সদস্য রিয়াদুল পঞ্চায়েতের দূর্নীতি ও অপকর্মের বিচার দাবি করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765