শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




বাগেরহাটের নিহত নার্সিং শিক্ষার্থীর পরিবারকে সরকারী অনুদান

মোাল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯
অনুদানের অর্থ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদ মোমেন মজুমদার।

মৌলভীবাজারের কুলাউড়ার ট্রেন দুর্ঘটনায় নিহত বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার নার্সিং শিক্ষার্থী সানজিদা আক্তার আশা’র পরিবারকে সরকারের পক্ষ থেকে নগদ একলাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় মোল্লাহাটের দারিয়ালা গ্রামের বাড়ীতে গিয়ে সানজিদার পিতা মোঃ আকরাম মোল্লার নিকট এ অর্থ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদ মোমেন মজুমদার। এসময় উপস্থিত ছিলেন গাংনী ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, গাংনী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ ভুলু মিয়া, সাংবাদিক শেখ শাহিনুর ইসলাম শাহিন ও মোঃ মনিরুজ্জামান মোল্লা, ইউপি সদস্য মোল্লা ছহিবুজ্জামান সবুজ, সিকদার ওহিদুজ্জামান ও হুমায়ূন প্রমূখ।
উল্লেখ্য, সানজিদা আক্তার আশা সিলেট ওসমানী মেডিকেলে নার্সিং ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত রবিবার মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল এলাকায় মর্মান্তিক এক ট্রেন দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765