শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বাগেরহাটের গ্রাম থেকে বিরল প্রজাতির ৪টি তক্ষক উদ্ধার, বনে অবমুক্ত

শরণখোলা প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
বাগেরহাটের শরণখোলার সুন্দরবন সংলগ্ন গ্রাম থেকে বিরল প্রজাতির চারটি তক্ষক উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১এপ্রিল) ভোরে পুলিশের একটি টহল দল উপজেলার খুঁড়িয়াখালী গ্রামের সড়ক থেকে পরিত্যাক্ত অবস্থায় প্লাষ্টিকের ঝুড়িতে রাখা ওই চারটি তক্ষক উদ্ধার করে।
পুলিশ জানায়, তাফালবাড়ী ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশীদের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় টহল দিচ্ছিলেন। টহলকালে ভোর চারটার দিকে ওই গ্রামের আনোয়ার বয়াতীর বাড়ির পাশে রাস্তার ওপরে প্লাষ্টিকের একটি ঝুড়ি পড়ে থাকতে দেখেন তারা। এসময় ঝুড়িটি উদ্ধার করে তার মধ্যে ৪টি তক্ষক পান।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, তক্ষকগুলো সুন্দরবন থেকে ধরে পাচারের সময় পুলিশকে দেখে ঝুড়ি ফেলে পাচারকারীরা পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তক্ষক চারটি সুন্দরবনে ছেড়ে দেওয়ার জন্য বনবিভাগকে খবর দেওয়া হয়েছে। এব্যপারে থানায় একটি জিডি করা হয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুল মান্না জানান, পুলিশের অভিযানে উদ্ধার হওয়া চরাটি তক্ষক বিকেল চারটার দিকে বনে অবমুক্ত করা হয়েছে।

 

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765