শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বাক প্রতিবন্ধীর সর্বস্ব কেড়ে নিলো আগুন

পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯

পিরোজপুরের মঠবাড়িয়া আগুনে পুড়ে এক প্রতিবন্ধীর সহয় সম্বল সব শেষ হয়ে গেছে। তার মৃত স্ত্রীর জন্য আয়োজন করা মিলাদ আর অনুষ্ঠিত হলো না। উপজেলার সবুজ নগর গ্রামে রোববার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই দিন দুপুরে বাক প্রতিবন্ধী আবদুল হামিদ আকনের রান্নাঘর থেকে আগুন লেগে নিমিষেই পুরো ঘর পুড়ে যায়।

জানাগেছে, উপজেলার সবুজ নগর গ্রামের বাক প্রতিবন্ধী আবদুল হামিদ আকনের স্ত্রী সম্প্রতি মারা যান। স্ত্রীর রুহের মাগফিতার কামনায় বাড়িতে ছোট পরিসরে মিলাদের আয়োজন করা হয়। রোববার দুপুরে মিলাদের কথা ছিল। মিলাদের মালামাল ঘরে রেখে ঘর তালাবদ্ধ করে আবদুল হামিদ আকন গিয়েছিলেন পাশের এক বাড়িতে। এসে দেখেন আগুনে পুড়ছে তার বসত ঘরটি।

স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। সেই সাথে পুড়ে শেষ হয়ে যায় প্রতিবন্ধীর শেষ সম্বল।

মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুমন মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765