বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বাংলাদেশের ফুটবলে ফিফার সহযোগিতা অব্যাহত থাকবে : ইনফান্তিনো

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশনের (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে (পিএমও) ফিফা সভাপতি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে এই আশ্বাস প্রদান করেন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

বাংলাদেশ ফুটবল দলের সাম্প্রতিক সাফল্যের ভূয়সী প্রশংসা করে ইনফান্তিনো বলেন, সাম্প্রতিককালে বাংলাদেশের ফুটবলের উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে। প্রেস সচিব বলেন, কলকাতায় গত মঙ্গলবার অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত বিশ্বকাপ বাছাইপর্বের খেলাটি আলোচনায় উঠে আসে। ফিফা সভাপতি বলেন, ফুটবল থেকে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে বিশেষ করে শৃঙ্খলার বিষয়টি। তিনি বাংলাদেশে ফুটবলের উন্নয়নে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপেরও প্রশংসা করেন।

তিনি ফিফার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষার জন্যও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) পরামর্শ দেন। প্রধানমন্ত্রী ফুটবলকে দেশের একটি জনপ্রিয় খেলা হিসেবে উল্লেখ করে তার দাদা এবং বাবাও ফুটবল খেলতেন বলে স্মরণ করেন। শেখ হাসিনা বলেন, তার ভাই শেখ কামাল বাংলাদেশের শীর্ষ স্থানীয় খেলাধূলার সংগঠন আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা। দেশের খেলাধূলার উন্নয়নে তার সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে ৪৯২টি মিনি স্টেডিয়াম স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

শেখ হাসিনা বলেন, দেশে নতুন খেলোয়াড় অনুসন্ধানে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা ছেলে এবং মেয়েদেরকে জনপ্রিয় খেলা ফুটবলে অংশগ্রহণের জন্য অনুপ্রেরণা জোগাচ্ছি।’

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল,বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন, বাফুফে’র জেষ্ঠ্য সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী এবং সহসভাপতি কাজী নাবিল আহমেদ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765