শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলন পঞ্চম দিনে

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯

বৃষ্টি উপেক্ষা করে পঞ্চম দিনের মতো আন্দোলন চলছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ের শিক্ষার্থীদের। ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের এক দফা দাবিতে এখনো অনড় তারা। দিন-রাত ভিসির পদত্যাগের দাবিতে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।

আন্দোলনের মুখে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ ব্যর্থ হয়েছে।

আজ সোমবার সকাল থেকে ক্যাম্পাসের বাইরে থাকা শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্যাম্পাসে আসছে। তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে অবস্থান নিয়ে আন্দোলন করছেন। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি। ভিসির পদত্যাগ দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। এ সময় আন্দোলনকারীরা ভিসির নানা অনিয়ম, দুর্নীতি, নারী কেলেঙ্কারির কথা লেখা বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করে। রাতেও ক্যাম্পাসে অবস্থান করে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।

এদিকে, শনিবার বহিরাগতদের হামলায় ২০ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার পর শিক্ষার্থীরা আবারো হামলার আশঙ্কা করছেন। এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ভিসি। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। এরইমধ্যে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় পদত্যাগ করেছেন সহকারী প্রক্টর মো. হুমায়ূন কবির।

ক্যাম্পাস উত্তাল থাকায় ক্যাম্পাসের প্রধান ফটক ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোনায়েন করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765