বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বর্ষায় কাপড়ের স্যাঁতস্যাঁতে ভাব দূর করবেন যেভাবে

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০১৯

প্রকৃতিতে চলছে বর্ষাকাল । তীব্র তাপদাহের পর বর্ষাকাল স্বস্তি দেয় বটে, তবে বিড়ম্বনারও শেষ থাকে না।

রাস্তায় চলাফেরার দুর্ভোগের সঙ্গে অবিরাম বৃষ্টির কারণে ভেজা জামা কাপড় শোকানোও কষ্টদায়ক হয়ে পড়ে। অনেকে ঘরেই দড়ি টাঙিয়ে কাপড় শোকানোর চেষ্টা করেন। কিন্তু এভাবে কাপড় শুকালেও তাতে অনেক সময় স্যাঁতস্যাতে দূর্গন্ধ থেকে যায়। সাধারণত জীবাণু, ছত্রাক ইত্যাদি থেকে কাপড়ে দুর্গন্ধ হয়। রোদে শুকালে সূর্যের তাপে এই জীবাণু আসতে পারে না। কিন্তু বর্ষায় রোদ সব সময়ে না পাওয়ার সম্ভাবনাই বেশি। ঘরোয়া উপায়ে বর্ষায় কাপড়ের স্যাঁতস্যাতে ভাব দূর করার কিছু পদ্ধতি রয়েছে। যেমন-

১. জীবাণু ও ছত্রাক যাতে পোশাকে বাসা না বাঁধতে পারে, সেজন্য কাপড় কাঁচা পদ্ধতির উপর জোর দিন। কাপড়ের কোনও অংশে কাদা লেগে থাকলে আগে সেই অংশটি ভাল করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ঘামে ভেজা কাপড় কাঁচার আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। ডিটারজেন্ট দিয়ে কাপড় কাঁচার পর কোনও জীবাণু-নাশক লোশন মেশানো পানিতে কাপড় ধুয়ে নিন।

২. ঘরের মধ্যে কাপড় শুকালে ফ্যানের নিচে রাখার চেষ্টা করুন। যে ঘরে কাপড় শুকাবেন, সেটার জানালা দরজা খোলা রাখুন আলো-বাতাসের জন্য। তবে শোওয়ার ঘরে কাপড় শুকাতে না দেওয়াই ভাল।ভিজে কাপড়ের আর্দ্রতা সর্দি-কাশির সমস্যা বাড়াতে পারে।

৩. জামা শুকিয়ে যাবার পরে ইস্তিরি করে নিন। এতে কাপড় টানটান হবে, জীবাণুও মরবে।

৪. আলমারিতে এক টানা অনেক দিন কাপড় রেখে দিলে ছত্রাক পড়তে পারে। তাই মাঝে মধ্যে আলমারির কাপড় নাড়াচাড়া করার চেষ্টা করুন। কিছুক্ষণ আলমারির দরজা খুলে রাখতে পারলে আরও ভাল হয়।

৫. আলমারি, ওয়ার্ড্রোবের তাকে ন্যাপথলিন রাখুন।

৬. পোশাক পরার সময় তা দিয়ে স্যাঁতস্যাঁতে দুর্গন্ধ ছড়ালে সেটা ব্যবহার না করাই ভাল।

৭. কাপড় বাইরে শুকাতে দিলে যদি হঠাৎ বৃষ্টি এসে সব ভিজিয়ে দেয় তাহলে ভেজা কাপড় এক বার কলের পানিতে ধুয়ে তবেই আবার শুকাতে দিন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765