শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বর্তমান সরকার দেশের স্বার্থ রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ: কর্নেল অলি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯

এলডিপির প্রেসিডেন্ট ও জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম (অব.) বলেছেন, দেশের স্বার্থ রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ভারতের যা কিছু দরকার এই সরকার সবকিছু দিয়েছে। বর্তমান সরকার বার বার ভারতের কাছে কূটনৈতিকভাবে পরাজিত হয়েছে।

সোমবার এলডিপির নেতাকর্মীদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভারতের সঙ্গে অনেকগুলো অমিমাংসীত ইস্যু আছে, বিশেষ করে নদীর পানি। এই সরকার ২০০৮ সালের পর থেকে ক্ষমতায় আছে কিন্তু কোনও নদীর পানি আনতে পারেনি। অন্যদিকে ভারতের যা দরকার সবকিছু দিয়ে দিয়েছে।

অলি আহমদ বলেন, ছাত্রদের হাতে সরকার অস্ত্র তুলে দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলোকে শায়েস্তা করার জন্য। এদের হাতে অবৈধ টাকাও তুলে দেয়া হয়েছে। চাঁদাবাজি ও গুণ্ডামি করার পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। অবুঝ ছেলে-মেয়েরা রাজনৈতিক দলগুলোর হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এক শ্রেণির শিক্ষকও তাদের সঠিকপথে রাখার পরিবর্তে বিপথগামী করার ব্যবস্থা গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়গুলো অশান্ত। ছাত্র, অভিভাবক অস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে মারামারি হত্যাকাণ্ড দুর্নীতি চাঁদাবাজি নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765