রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




বরিশালে বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯

বরিশাল নগরীর সিএন্ডবি রোড নথুল্লাবাদ ব্রিজ এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বিআরটিসি দোতালা বাসের সাথে মাহেন্দ্র আলফার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হল- ঝালকাঠীর কাঠালিয়ায় বাসিন্দা আব্দুল খালেক (৭০) ও ঝালকাঠীর সদরের দেউলাকাঠীর রাজীব মিস্ত্রির স্ত্রী নিপা মিস্ত্রি (৩০)। আহতরা হল- রাজীব মিস্ত্রি, শাকিল আহমেদ, হৃদয় ও ফয়সাল। হতাহতরা সকলেই মাহেন্দ্র আলফার যাত্রী ছিল।

শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত নগর পুলিশের বিশেষ শাখার এসআই নাজমুল হুদা জানান, নগরীর নথুল্লাবাদ ব্রিজ এলাকায় বিশ্ববিদ্যালয়মুখী বিআরটিসি বাসের সাথে যাত্রীবাহি একটি মাহেন্দ্র আলফার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায়। আহত হয় ৬ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরে-ই বাংলা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ আব্দুল খালেক ও গৃহবধূ নিপাকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক। আহত অপর ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765