শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বরগুনার মেয়রের ছেলে ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০১৯

রাজধানী থেকে ইয়াবা বড়িসহ বরগুনার পৌর মেয়রের ছেলে আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মহানগর নাট্যমঞ্চের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১০০টি ইয়াবা বড়ি উদ্ধার করে পল্টন থানা পুলিশ।

গ্রেফতারকৃত আবদুল্লাহ আল মামুন বরগুনার পৌর মেয়র ও বরগুনা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেনের ছেলে।

পল্টন থানার এসআই জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহানগর নাট্যমঞ্চের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় সন্দেহ হলে আবদুল্লাহ আল মামুনকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে ইয়াবা বড়ি পাওয়া যায়। তার বাড়ি বরগুনা পুলিশ লাইন এলাকায়।

এ ব্যাপারে বরগুনার মেয়র শাহাদত হোসেন গণমাধ্যমকে জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে ২০০৫ সাল থেকে মামুনের সঙ্গে তার পরিবারের কোনো সম্পর্ক নেই। পরিবারে অমতে সাবেক এক সাংসদের মেয়েকে বিয়ে করায় তাকে ত্যাজ্যপুত্র করেছেন তিনি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765