শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




বন্ধুত্বের মধ্য দিয়েই সম্প্রীতির বাংলাদেশ নির্মাণ সম্ভব : সুজিত রায় নন্দী

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২০

বন্ধুত্বের মধ্য দিয়েই একটি সম্প্রীতির বাংলাদেশ নির্মাণ সম্ভব বলে জানিয়েছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।

তিনি বলেন, দেশে সকল শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণের মানুষের একে অপরের সঙ্গে বন্ধুত্ব ও প্রীতি থাকলে একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, মানবিক বাংলাদেশ ও বন্ধুত্বের বাংলাদেশ নির্মাণ হবে। যেখানে হিংসা-দ্বেষ থাকবে না। সম্প্রীতির বাংলাদেশ নির্মাণে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যুবকরাই হচ্ছে রাষ্ট্রের সম্পদ।

শুক্রবার ( ১৩ মার্চ) বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির বার্ষিক সম্মেলন ও বন্ধুসভায় তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, সাম্প্রদায়িকতা জাতির শত্রু, সভ্যতার শত্রু, মানবতার শত্রু। বন্ধুত্বের শক্তিকে কাজে লাগিয়ে এই অপশক্তিকে রুখে দিতে হবে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল একটি মানবিক ও সম্প্রীতির বাংলাদেশের জন্য।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে ন্যাশলান ফ্রেন্ডশিপ সোসাইটির বন্ধুদের এগিয়ে যেতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, দেশের উন্নয়নের তৎপরতা এগিয়ে নিতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ করতে হলে বন্ধুত্বের কোনো বিকল্প নেই। আমরা অনেক সময় আমাদের বাবা-মার কাছে অনেক কিছু শেয়ার করতে পারি না। কিন্তু একজন বন্ধুর কাছে বলতে পারি, শেয়ার করতে পারি। বন্ধুত্বের মাধ্যমে সবকিছু জয় করা সম্ভব।

তিনি আরও বলেন, আমরা যারা সম্প্রীতির চেতনা বিশ্বাস করি। আমাদের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এই তিন চেতনাকে বুকে ধারণ করে বন্ধুত্বকে সারাদেশে ছড়িয়ে দিতে হবে। বন্ধুত্বের জয় হোক।

সম্মেলনে ২০২০ সালের জন্য পুনরায় রাহাত হুসাইনকে সভাপতি ও ইমরান হোসাইনকে মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়।

সংগঠনের সভাপতি রাহাত হুসাইনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেনঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী, আবু হেনা মোস্তফা সাদেক, শাহ আলমসহ অনেক।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765