শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




বগুড়ায় ট্রাক চাপায় অপর ট্রাকের মালিক নিহত

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৪ আগস্ট, ২০১৯

বগুড়ার নন্দীগ্রামে ট্রাক চাপায় নিহত হয়েছেন অপর ট্রাকের মালিক হায়দার আলী (৪৫)। তিনি পাবনার দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকার মৃত আয়েদ আলীর ছেলে।

আজ রবিবার সকাল ৭ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম পৌর এলাকায় সেলিনা পেট্টোল পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, নাটোরগামী পাথর বোঝাই একটি ট্রাক সেলিনা পাম্পের সামনে দাড়িয়ে ছিল। ট্রাকের চালক-হেলপার ট্রাকের তাদের আসনে বসে থাকলেও মালিক হায়দার আলী ট্রাকটির পিছনে দাড়িয়ে ছিলেন। এ সময় পিছন থেকে অপর একটি পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হায়দার আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বগুড়ার নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন দেবদাস জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেছে। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক দুই জব্দ করেছে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765