রবিবার, ২৪ মে ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




বগুড়ায় ট্রাকচাপায় ছাত্রলীগ নেতাসহ নিহত ২

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২০ জুলাই, ২০১৯
নিহত জিমাম (বায়ে) ও রাব্বি -সংগৃহীত ছবি

বগুড়ার শেরপুরে মালবাহী ট্রাকের চাপায় ছাত্রলীগ নেতাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা মোটরসাইকেলের আরেক আরোহী আহত হন।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া বটতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন শাখা ছাত্রলীগের সদস্য ও একই ইউনিয়নের সাধুবাড়ী গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মো. জিমাম হোসেন (১৮) ও একই গ্রামের সাইদুল হক রুমির ছেলে মো. রাব্বী হোসেন (১৬)। জিমাম শহরের একটি পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সে এবং রাব্বী স্থানীয় সাধুবাড়ী মডেল স্কুলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আহতের নাম মো. রিপন (২৫)। তিনি ওই পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক এবং শেরপুর টাউন কলোনী এলাকার বাসিন্দা। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, মোটরসাইকেলে করে উপজেলার খানপুর এলাকায় একটি বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন তারা। পথে শেরুয়া বটতলা বাজার এলাকায় ঢাকাগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্টো ট-১৬-২৯৭১) মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্কুল ছাত্র রাব্বী নিহত হন। আর গুরুতর আহত ছাত্রলীগ নেতা জিমামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক তাকে ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারা যান তিনি।

হাইওয়ে পুলিশের নন্দীগ্রাম কুন্দারহাট ফাঁড়ির ইনচার্জ এসআই কাজল কুমার নন্দী জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা বলেন, জিমাম দলের জন্য নিবেদিতভাবে কাজ করেছেন। তার এই অকাল মৃত্যু মেনে নেওয়া যায় না।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765