সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




‘বখাটে স্টাইলে’ চুল কাটতে পুলিশের নিষেধাজ্ঞার কারণ ৩ হত্যা

মাগুরা প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০১৯

‘বখাটে স্টাইলে’ চুল না কাটা বিষয়ে মাগুরা পুলিশের প্রচার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন মাগুরা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান।

শনিবার সকালে মাগুরা পুলিশ সুপারের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে পুলিশ সুপার জানান, জুলাই মাসে মাগুরায় তিন হত্যাসহ একাধিক অপরাধ সংঘটিত হয়েছে। যার অধিকাংশই ঘটেছে বখাটে কিশোরদের দ্বারা। এসব কারণে পুলিশ কিশোরদের মনস্তাত্বিক নানা বিষয় চিন্তা করে বখাটেপনা সংশ্লিষ্ট নানা আচরণ ও লাইফস্টাইল পরিবর্তনে কাজ করছে।

তিনি জানান, যার মধ্যে রয়েছে অনিয়ন্ত্রিত মটরসাইকেল চালান, সন্ধ্যার পর অকারণে বাড়ির বাইরে থাকা ও বিভিন্ন বখাটে স্টাইলে চুল কাটা। এ কারণেই বখাটে স্টাইলে চুল না কাটার বিষয়ে পুলিশের প্রচার চালিয়েছে।

পুলিশ সুপার আরো বলেন, এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কিশোর অপরাধের নেতিবাচক প্রভাব ও কুফল এবং আইনগত বিভিন্ন বিষয়ে জনসচেতনতামুলক মতবিনিময় সভা ও সেমিনার করছে জেলা পুলিশ।

মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক শফিকুল ইসলাম, এম এ হাকিম, রূপক আইচ, কাজী আশিক রহমান।

১০ আগস্ট ‘চুল কাটায় সতর্ক করতে পুলিশের মাইকিং’ শিরোনামে এ সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় প্রকাশিত হয়। প্রতিবেদনটি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষসহ বিভিন্ন মহলে ব্যাপকভাবে আলোচিত হয়।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765