মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




বউয়ের কাছে ধার করা টাকায় ২৮ কোটির লটারি জিতলেন কৃষক!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ৪ আগস্ট, ২০১৯

চাষের কাজ তেমন ভালো যাচ্ছিল না। তাই দুবাইতে চলে গিয়েছিলেন নিজের সুদিন খুঁজতে। কিন্তু সেখানেও ব্যর্থতা। অবশেষে আবার ফিরে এলেন নিজের দেশে। শুধু আসার আগে এমন একটা কাজ করে এসেছিলেন ভারতের হায়দরাবাদের কৃষক বিলাস রিক্কালা, সেটাই তার ভাগ্য বদলে দিল। শুধু বদলে দিল কেন, তাকে রাজা করে দিল।

কী এমন করেছিলেন তিনি? দুবাই থেকে আসার আগে বন্ধু রবিকে ২০ হাজার টাকা দিয়ে এসেছিলেন তার জন্য দুবাই শপিং ফেস্টিভাল-এ লটারির টিকিট কাটার জন্য। আর সেই ২০ হাজার টাকা তিনি নিয়েছিলেন নিজের বউয়ের থেকে ধার হিসেবে। এতেই বাজিমাত।
২০ হাজার টাকা দিয়ে লটারির টিকিট কেটে ভারতীয় মুদ্রায় প্রায় ২৮ কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকা জিতে নিয়েছেন এই কৃষক।

মধ্যবিত্ত পরিবার। বিলাস ও তার স্ত্রী পদ্মার দুই মেয়ে। চার জনের সংসারে স্বচ্ছলতা তেমন কিছুই নেই। দুবাইতে গিয়েও কিছু না করতে পেরে যখন ফিরে আসেন, তখন আসল মাস্টারস্ট্রোকটা দিয়ে আসেন তিনি। দেশে ফেরার ৪৫ দিনের মাথাতেই ওই লটারি জেতার খবর আসে। লটারিতে ১.৫ কোটি দিরহাম (ভারতীয় মুদ্রায় প্রায় ২৮ কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকা) জিতে নিয়েছেন তিনি।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765