সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




ফেসবুক কমেন্টে স্বরাষ্ট্রমন্ত্রীকে কটূক্তি, ডেপুটি জেলার প্রত্যাহার

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯

বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কমেন্টে কটূক্তির অভিযোগে সাতক্ষীরা কারাগারের ডেপুটি জেলার ডলি আক্তার ওরফে জলি মেহেজাবিন খানকে প্রত্যাহার করা হয়েছে।

রবিবার কারা অধিদফতরের এক স্মারকের পত্রে তাকে কারা অধিদপ্তরে সংযুক্তির আদেশ দেওয়া হয়েছে। সাতক্ষীরা কারাগারের জেল সুপার আবু জায়েদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডলি আক্তারকে কারা অধিদপ্তরে সংযুক্তির একটি পত্র পেয়েছি।
জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর সকাল ৮টা ৪৯ মিনিটে জলি মেহেজাবিন খান নামের ফেসবুক আইডি থেকে একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ৫৬তম ব্যাচ কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি। এ অনুষ্ঠানের ধারাভাষ্যকার হিসেবে আপনাদের সঙ্গে আছি আমি…………।

ছবিতে কমেন্ট করেন অনেকেই। এর মধ্যে শারমিন ববি নামের একজন মন্তব্য করেছেন, ‘আফা মন্ত্রী বানানটা একটু ঠিক করে দেন, না হলে কিন্তু মাননীয় মন্ত্রী মাইন্ড খাইতে পারে।’ এ কমেন্টের প্রতিউত্তরে ঐ ডেপুটি জেলার লিখেন, ‘আমি চাটুকারিতা একদম পছন্দ করি না আফা (আপা), চাকরি করি জেলখানায়, এ রকম বহু নামি-দামি ব্যান্ড (ব্র্যান্ড) ভেতরে আসলে বিলাই (বিড়াল) হয়ে যায়…যাই হোক, স্পেলিং মিসটেক হয়েছে এবং সেটা অনিচ্ছাকৃত।’ তার উত্তরে শারমিন ববি লিখেছেন, তোকেতো ভালো করেই চিনি, চাটুকারিতা যে করিস না সেটাও জানি, জাস্ট বানান ভুলটা চোখে পড়লো তাই তোকে জানালাম।’ এ ঘটনার প্রেক্ষিতে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে কারা অধিদফতরে সংযুক্ত করা হয়েছে।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765