শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ফেসবুকে বিতর্কিত মন্তব্য, কুমিল্লায় গ্রেফতার ২

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

কুমিল্লায় ফেসবুকে বিতর্কিত বক্তব্য প্রচারণার অভিযোগে ডিবি পুলিশ আবদুল্লাহ ও শফিকুল ইসলাম নামে ২ জনকে গ্রেফতার করেছে। জেলা গোয়েন্দা (ডিবি) শাখার এলআইসি টিম জেলার দেবিদ্বারে থানা পুলিশকে সঙ্গে নিয়ে তাদেরকে গ্রেফতার করে। মঙ্গলবার জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আবদুল্লাহ আল মুজাহিদ’ ও ‘শফিক আহমেদ’ নামে দুইটি ফেসবুক আইডি থেকে বিতর্কিত বক্তব্য প্রচার করা হয়। এ বিষয়টি জেলা পুলিশের নজরে আসার পর জেলা সাইবার ক্রাইম ইউনিটকে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়। এতে জেলা ডিবির এলআইসি টিমের প্রধান এসআই মোহা. ইকতিয়ার উদ্দিনের নেতৃত্বে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে সোমবার রাতে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চাঁন্দপুর গ্রামের গোলাম নবীর ছেলে নারায়ণগঞ্জের দেওবুক জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার ছাত্র আবদুল্লাহ (২১) ও একই ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত আবদুল মজিদ সরকারের ছেলে প্রবাস ফেরত শফিকুল ইসলাম ওরফে মধু শফিক (৩৮)। জিজ্ঞাসাবাদে তারা বিতর্কিত বক্তব্য প্রচারের বিষয়টি স্বীকার করে জবানবন্দি দিয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের পর বিকালে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765